বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে কাঁচা মরিচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ উৎপাদন নষ্ট এবং সরবরাহ কমার অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৮ মাস পর শনিবার (৬ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হবে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরটিভি নিউজকে বলেন, দেশের বাজারে যেকোনো পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পণ্য আমদানি করে থাকে। তবে, বেশ কিছুদিন ধরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। কারণ, বাংলাদেশ সরকার ইমপোর্ট পারমিট বন্ধ করে রেখেছিল। তবে, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। যার ফলে বন্দরের ব্যবসায়ীরা এলসি করেছে, শনিবার থেকে ভারত হতে কাঁচা মরিচ আমদানি হবে। সেই সঙ্গে কমে আসবে দাম।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর হতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুইজন আমদানিকারক ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।

কিউএনবি/বিপুল/০৫.০৮.২০২২/ রাত ১০.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit