বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ছুটছে নিত্যপণ্যের দর, জেরবার জীবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে লাগাম নেই। পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচে ৩০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে একই মরিচ প্রতি কেজি ২৫০-৩০০ টাকাতেও বিক্রি হচ্ছে।  শুধু মরিচই নয়, বাজারে বেশির ভাগ পণ্যের দামই  ঊর্ধ্বমুখী, এতে বিপাকে নিম্ন আয়ের মানুষেরা। 

মরিচের দাম নিয়ে এক ক্রেতার দাবি, কদিন আগেও ২৫০ গ্রাম মরিচ কিনেছি ২৫ টাকায়। এক সপ্তাহের মধ্যে দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। এর আগেও এভাবে মরিচের দাম বেড়ে গিয়েছিল। নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
 
শান্তিনগর কাঁচাবাজারে মরিচের দাম ২৬০ টাকা কেজি। অনেকেই ২৫০ গ্রাম মরিচ না কিনে, খরচ বাচাতে ১৫০ গ্রাম করে মরিচ কিনে নিয়ে যাচ্ছেন।
 
মরিচের দাম এত কেন জানতে চাইলে এক ব্যবসায়ী বলেন, আমাদের করার কী আছে? পাইকারি বাজারে মরিচের দাম বেশি। এদিকে বাজারে পর্যাপ্ত মরিচও আসছে না। ক্রেতাদের চাহিদা থাকলেও সে অনুসারে মরিচের জোগান না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে।

মরিচের দাম কবে কমবে জানতে চাইলে মহাখালী কাঁচাবাজারের এক সবজি বিক্রেতা বলেন, পাইকাররা বলছেন, মরিচের চলতি মৌসুম শেষের দিকে। ক্ষেতে নতুন মরিচ উঠার পর দাম কমে আসবে।

মরিচ ছাড়াও কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির কেজি অন্তত ১০-১৫ টাকা বেড়েছে। কাঁকরোল, উস্তা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটির মতো সবজি ক্রেতাদের ৫০-৭০ টাকা কেজিতে কিনতে দেখা গেছে। এসব সবজি গত সপ্তাহেও কেজিতে ৪৫-৫০ টাকার মধ্যে ছিল বলে জানিয়েছেন বাজারে আসা ক্রেতারা।

গত সপ্তাহে কাঁকরোল ৫০, উস্তা ৭০-৭৫, বরবটি ৬০, কাঁচকলা ৩০, মিষ্টি কুমড়া ৫০, গাজর ১৪০, শালগম ১২০, লাউ প্রতিটি ৫০-৬০, বরবটি ৭০, পটোল ৬০, আলু ২৮-৩০, পেঁয়াজ ৪৫ ও টমেটো ৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

৫০ কেজির বস্তার সব ধরনের চালে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। খুচরাপর্যায়ে এসব চালের দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা। মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৮-৭২ টাকায়, বিআর-২৮ বিক্রি হচ্ছে ৫২-৫৩, নাজিরশাইল ৭৪ থেকে ৮২ এবং পোলাওর চাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit