বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ভোলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার যশোরের মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিকেলে দলিয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হ্ইা, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, সন্তোষ স্বর, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো। থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা মহিলাদল নেত্রী লুৎফুন্নাহার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, রহিম গাজী, নুরুজ্জামান, ফারুক হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান, সাঈদ হাসান অমি, জাকারিয়া হোসেন, তৌহিদুল ইসলাম রনি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit