শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

দোনেৎস্কে বাস স্টপেজে আটজন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের তোরেস্ক নামের একটি শহরে বৃহস্পতিবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, রাশিয়ার চালানো এ হামলায় আটজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

ইউক্রেনের অধীনে থাকা দোনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কায়রেলেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে কামান থেকে গোলা ছোঁড়া হয়েছিল। তারা একটি বাস স্টপেজে হামলা চালিয়েছে। ওই সময় সেখানে অনেক মানুষ ছিলেন।

আহতদের মধ্যে তিনজন শিশুও আছে।

দোনেৎস্ক থেকে সব বেসামরিক সাধারণ মানুষদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরই একটি বাস স্টপেজে হামলার ঘটনা ঘটল।

দোনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কায়রেলেঙ্কো আহ্বান জানিয়েছেন, দ্রুত যেন বেসামরিক নাগরিক সবাই দোনেৎস্ক থেকে সরে যান।

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের সম্মুখভাগে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।

বৃহস্পতিবার সকালে মাইকোলাইভের মেয়র জানান, এখানে সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা হয়েছে।

ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসন পুনর্দখল করার প্রস্তুতি নিচ্ছেন। আর এজন্য মাইকোলাইভে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাচ্ছে ইউক্রেনীয় সেনারা। ফলে সেখানে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/বিপুল/০৪.০৮.২০২২/ সন্ধ্যা ৭.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit