শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

আসিফের সঙ্গে গান করার প্রশ্নই আসে না: ন্যানসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৬৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। যা নিয়ে এ দুই সংগীতশিল্পীর মধ্যে দীর্ঘসময় ধরে অভিমান, দ্বন্দ্ব চলছিল। তবে গত ৩০ জুলাই আসিফের এক পোস্টে সেই দ্বন্দ্ব-অভিমানের অবসান হতে চলেছে মনে হচ্ছিল। বিষয়টিতে খুশির জোয়ার বয়ে গিয়েছিল এ দুই কণ্ঠশিল্পীর ভক্তদের মাঝে। আবার হয়তো কোনো গানে একসঙ্গে কণ্ঠ দেবেন সংগীতভুবনের জনপ্রিয় দুই তারকা।

কিন্তু সপ্তাহ পার হতেই সেই খুশির জোয়ারে ভাটার টান এনে দিলেন ন্যানসি।  তিনি জানালেন, জটিলতা এখনো কাটেনি। আসিফের সঙ্গে ডুয়েট গানের প্রশ্নই ওঠে না। আসিফ অতীতে যে অন্যায় করেছেন, সেটা ক্ষমার অযোগ্য বলেও দাবি ন্যানসির। ন্যানসি ফেসবুকে লিখেছেন, ‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষে অনেক তারকার মত আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয় কিন্তু ওনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে, অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।’

আসিফের সঙ্গে গান গাইতে চান না জানিয়ে ন্যানসি লিখেছেন,  ‘আসিফ আকবরের সঙ্গে ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।’এদিকে ন্যানসির এমন পোস্টের পর দেখা গেল গায়ক আসিফ আর সেই পোস্ট মুছে ফেলেছেন কিংবা অনলি মি করেছেন।

তার ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে ঢুঁ মেরে ন্যানসিকে নিয়ে দেওয়া পোস্টের দেখা মিলছে না। ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit