মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ভেজাল কোমল পানীয় স্প্রীড সহ ১ জন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৭২ Time View

মাঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৩৬ বোতল ভেজাল কোমল পানীয় স্প্রীড বিক্রয় ও বিপনন করার সময় ঘটনাস্থল থেকে রেজাউল ইসলাম একজনকে আটক করেছে। বোচাগঞ্জ থানায় মামলা সুত্রে জানা গেছে, গত ২ আগষ্ট মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের দৌলা রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের্^ পাকা রাস্তা সংলগ্ন আজিজুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ৩৩৬ বোতল ভেজাল কোমল পানীয় স্প্রীড সহ রেজাউল ইসলাম (৩৫) পিতাঃ মৃত নজরুল ইসলাম, সাং-লালবাগ. দিনাজপুরকে আটক করে।

এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ভেজাল কোমল পানীয় বিক্রয়-বিপনন ও হেফাজত রাখার অপরাধে ১টি মামলা দায়ের করা হয়েছে। কোমল পানীয় স্প্রীড প্রস্তুুতকারীর মূল প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর কর্মকর্তারা জানান, সুনামধন্য পানীয় স্প্রীড নকল করে সৈয়দপুর এলাকার একটি চক্র দীর্ঘদিন বাজারে বিপনন করে আসছে। না জেনে এই ভেজাল পানীয় পান করলে অনেকেরই শরীরের মারাত্মক ক্ষতি হবে। তাই এই ভেজাল স্প্রীড বিপনন রোধ করতে তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। ক্যাপশনঃ বোচাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৩৬ বোতল ভেজাল কোমল পানীয় স্প্রীড সহ রেজাউল ইসলাম নামে একজনকে আটক করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit