রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের ‎লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা,  গণধোলাইয়ের শিকার বখাটে যুবক জয়পুরহাটে দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয়

সেনা কমান্ডারসহ নিখোঁজ পাকিস্তানের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ মিলেছে: পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান  প্রদেশে সেনা কমান্ডারসহ নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। বেলুচিস্তান পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পারভেজ খান উমরানি জানিয়েছেন, নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বেলুচিস্তানের সাসি পুনু মাজারের মোসা গোথের কাছে বিধ্বস্ত হেলিকপ্টারটির খোঁজ মিলেছে।

খবরে বলা হয়েছে, বিমানটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে এটি নিখোঁজ হয়। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে সহায়তা করছিল একটি এভিয়েশন হেলিকপ্টার। সোমবার হঠাৎ বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।

বিমানে কোয়েটা কর্প কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি ছিলেন। তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন। বেলুচিস্তানের লাসবেলা জেলার সিনিয়র পুলিশ সুপার মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে জানিয়েছেন,  পর্বতের হাজি মোসা গোথ থেকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এটি সাকরানের আব্বাস পুলিশ পোস্ট থেকে ৭-৮ কিলোমিটার দূরে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তারা ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছেন। সূত্র: জিও নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit