শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জেরুজালেমের গ্র্যান্ড মুফতিকে আল-আকসায় নিষিদ্ধ করল ইসরাইল প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ জুলাই যোদ্ধার মা আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি আর্জেন্টিনা ম্যাচের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা

ইউক্রেনের শিশুদের দেখে কাঁদলেন প্রিয়াংকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মানবিক কাজে বেশ এগিয়ে আসেন। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াংকা। এবার দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে। পোল্যান্ডে গিয়ে শুনলেন তাদের সমস্যার কথা। বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেললেন বলিউড নায়িকা। 

এর আগে যুদ্ধে পরিজন হারানো, শেষ সম্বলটুকু হারানো মানুষদের সংকটের কথা ভেবে মুখ খুলেছিলেন প্রিয়াংকা চোপড়া। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে বিশ্বনেতাদের মানবিক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। 

প্রিয়াংকা তার পোস্টে লিখেছেন— ‘উদ্বাস্তুরা অসহায়। অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। বিশ্বনেতাদের কাছে আবেদন— সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ান।’

এই ভিডিও আপলোড করে ক্যাপশনে তিনি লিখলেন, ‘আমাদের চুপ করে বসে থাকলে চলবে না।’

প্রিয়াংকা ইউনিসেফের শুভেচ্ছাদূত। সে কাজেই মূলত তার পোল্যান্ড সফর। এর আগে একইভাবে এ তারকা বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করতে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit