সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯২ জনে। এ সময় নতুন করে ৩৪৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ সোমবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন। এ সময় পাঁচ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময় মৃত ব্যক্তিটি একজন নারী। তিনি ষাটোর্ধ্ব এবং বরিশাল বিভাগের বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৬৯৬ জন পুরুষ ও ১০ হাজার ৫৯৬ জন নারী রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit