শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

‘সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না’: যুক্তরাষ্ট্রকে ‘সরাসরি’ হুমকি চীনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে দফায় দফায় হুঁশিয়ারি ও হুমকি দিয়ে আসছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করেই ওয়াশিংটনকে সতর্কবার্তা দিচ্ছে বেইজিং। এসব সতর্কবার্তা ও হুঁশিয়ারির মধ্যেই এশিয়া সফর শুরু করেছেন ন্যান্সি পেলোসি। তবে তার সফরসূচিতে তাইওয়ানের নাম না থাকলেও চীন বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরিই হুমকি দিয়েছে। সোমবার বেইজিংয়ের তরফ থেকে জানানো হয়েছে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফর করে তাহলে ‘চীনের‘সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না’। 

গত ২৫ বছরের মধ্যে কোনো  উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তা তাইওয়ান সফর করেনি। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকলেও তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ওয়াশিংটনের। ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে ওয়াশিংটনকেই  ‘পরিণতি বহন করতে হবে’ বলে এর আগে  সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল চীন। এরপর এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘আগুন নিয়ে খেলা’র বিরুদ্ধে হুশিয়ার করে বলেন, যারা আগুন নিয়ে খেলে তারা কেবলই পুড়ে যাবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছে।

এর আগেও পেলোসির এই সফরকে কেন্দ্রকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় চিঠি দেওয়ার কথা স্বীকার করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তাইওয়ান, মানবাধিকার এবং প্রযুক্তি খাতের প্রতিযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে বাইডেনের আমলে দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit