বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আরেক মায়ের ভালোবাসায় আপ্লুত পরীমনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেসক্ : পরীমনির মা হিসেবেই পরিচিত চয়নিকা চৌধুরী। পরীমনি তাকে ‘মা’ বলেই সম্বোধন করেন। সেই মা খাবার নিয়ে এলেন যখন পরীমনি মা হওয়ার প্রহর গুনছেন। নায়িকাকে এখন বাসার বাইরেও দেখা যায় না তেমন। পরাণ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অবশ্য দেখা গিয়েছিল। তবে ফেসবুক হ্যান্ডেলে সরব।  

রবিবার পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি পরীর জন্য নানা পদের খাবার রান্না করে নিয়ে যান। পরম আদরে নিজ হাতে পরীর প্লেটে খাবার তুলে দেন চয়নিকা চৌধুরী। ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরী। ফেসবুকে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্য আসলেই কঠিন হয়ে যায় সব সময়। কী যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনো। আমার এই মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছ সব সময়!’ 

পরীমনি বলেন, ‘এসবের কৃতজ্ঞতা কি আর এমনি এমনিই বলা হয়ে যায়… বলো। মায়েরা এমনই, তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হব, দেখো। মন ভরে দোয়া দিও এভাবেই। ’অভিনেত্রী বলেন, ‘তার (চয়নিকা চৌধুরী) এত ব্যস্ততার মাঝেও আমার জন্য এসব করতে ভোলেননি। মা শোনো, আই লাভ ইউ অনেক অনেক অনেক। ’শিগগিরই মা হতে যাচ্ছেন পরীমনি। যেকোনো সময় এ খবর আসতে চলেছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit