রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৬৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বৃষ্টিকে উপেক্ষা করে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আনন্দ উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য আয়োজনে ডোমার উপজেলা আ”লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ্যাড. মনোয়ার হোসেন সভাপতি, মঞ্জুরুল হক চৌধুরী সাধারণ সম্পাদক ও গনেশ কুমার আগরওয়ালাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।

রবিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা আ”লীগের আয়োজনে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রথমার্ধের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা আ”লীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। উপজেলা আ”লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটি, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আ”লীগ কেন্দ্রীয় কমিটি, আফতাব উদ্দিন সরকার এমপি মাননীয় সংসদ সদস্য নীলফামারী (০১ ডোমার ডিমলা) সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী জেলা আ”লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আ”লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক ছাত্রলীগ নেতা ব্যারিষ্টার ইমরান চৌধুরী জনি, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ্যাড. মনোয়ার হোসেন সভাপতি, মঞ্জুরুল হক চৌধুরী সাধারণ সম্পাদক ও গনেশ কুমার আগরওয়ালাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষনা দেন।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/সকাল ১০.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit