শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

নায়িকা দীঘি বললেন, ‘১ লাখ, ইয়েস’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৮৫ Time View

বিনোদন ডেস্ক : নায়িকা হিসেবে সাড়া জাগাতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে বিভিন্ন সাজে নিয়মিতই হাজির হন দীঘি।  বলিউড গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচেন। আর এসব দেখতেই এ নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢু মারেন অসংখ্য নেটিজেন। 

সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী হয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।  দীঘি ভক্ত-অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীঘি। বললেন, ‘১ লাখ, ইয়েস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।’এই উচ্ছ্বাসের সঙ্গে একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে বাদামি রঙের পোশাকে ক্যামেরায় তাকিয়ে রয়েছেন তিনি। 

ছবিটি দেখে দীঘির ভক্তরা নানারকম মন্তব্য করেছেন। কেউ তার রূপের প্রশংসা করেছেন, কেউবা তাকে আবেদনময়ী বলেছেন। দীঘি অবশ্য এখনো কারও মন্তব্যেই সাড়া দেননি। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি। এর পর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। তবে কাঙ্ক্ষিত সাড়া পাননি। কিছু দিন আগে অবশ্য ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে প্রশংসিত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit