শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাঙ্কিপক্সের জন্য নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল স্থানীয় সময় শুক্রবার রাতে জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শনিবার থেকে এই জরুরি অবস্থা কার্যকর হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে হকুল বলেন, ‌‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি।’

গভর্নর হকুল একটি নির্বাহী আদেশও জারি করেছেন যাতে তিনি উল্লেখ করেন, ‘সারাদেশের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে নিউইয়র্কে। সারাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রতি চারজনের মধ্যে একজন নিউ ইয়র্ক শহরের বাসিন্দা।’তিনি বলেন, ‘আমরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করছি। আরও ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কিপক্স পরীক্ষার সক্ষমতা ও নিউইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।’গভর্নর ক্যাথি হকুলের এই নির্বাহী আদেশ দেশের ইএমএস পারসোনেল, ফার্মাসিস্ট ও নার্সদের জন্য প্রযোজ্য হবে।

সূত্র : পার্সটুডে, এনবিসি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit