শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

নানা পাটেকরের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

বিনোদন ডেস্ক : আবারও নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ তুললেন বলিউডের আবেদনময়ী তারকা তনুশ্রী দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, তার যদি কিছু হয়, সেটার জন্য দায়ী হবে নানা পাটেকর। ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে যোগ দিয়ে বলিউডে যৌন হেনস্থার শিকার হওয়ার কথা ফাঁস করেছিলেন তনুশ্রী। দায়ী করেন অভিনেতা নানা পাটেকরকে। এবার জানালেন এই নায়িকা আছেন নিরাপত্তাহীনতা ও জীবন সংশয়ে। ভুগছেন মানসিক অবসাদে। সব কিছু নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তনুশ্রী দত্তের। 

তার অভিযোগ, এর পর থেকেই বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি। এর পিছনে বলিউডের মাফিয়া রাজও জড়িত বলে মনে করেন অভিনেত্রী। মুম্বাইয়ের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, মুম্বাইয়ে ফিরে আমি অভিনয়ে ফেরার চেষ্টা করছি। আমার সঙ্গে কাজ করতে আগ্রহীও অনেকে। কাজ পাচ্ছি, চুক্তিও হচ্ছে। কিন্তু তার পরেই পরিচালক-প্রযোজকেরা পিছিয়ে যাচ্ছেন। এই সব কিছুর জন্য দায়ী বলিউডের মাফিয়া-রাজ।

সম্প্রতি নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে তনুশ্রী লিখেছেন, ‘আমার যদি কিছু হয়ে যায়, তার জন্য অভিনেতা নানা পটেকর, তার আইনজীবী ও সহযোগী মাফিয়া বন্ধুরা দায়ী থাকবে। ইন্ডাস্ট্রির এই অভিনেতা-পরিচালকদের ছবি বয়কট করুন।’ নিজের সংশয় প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর কথাও উল্লেখ করেছেন তনুশ্রী। তার দাবি, তরুণ অভিনেতার মৃত্যুতেও বলিউডের এই মাফিয়াদের হাত রয়েছে। 

মানসিক অবসাদে রয়েছেন তনুশ্রী। তার থেকে নিজেকে সরাতে গিয়েছিলেন নখ পরিচর্যা করতে। সেখানেও আতঙ্ক পিছু ছাড়েনি অভিনেত্রীর। তাকে কেউ অনুসরণ করছে, এমনটাই মনে হচ্ছে তার। অভিনেত্রী জানিয়েছেন, ‘এখন জীবনের প্রতি আমার কোনও মোহ বা মায়া নেই। বন্ধু থেকে শুরু করে বাড়ির নিরাপত্তারক্ষী— সবাই স্বার্থপর, বিশ্বাসঘাতক। আগামী দিনে কী হতে চলেছে জানি না। আগামী কাল থাকব কি না, তা-ও জানি না।’

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit