শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

প্রকাশ হল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’র টিজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘ওপেনহাইমার’র অফিশিয়াল টিজার প্রকাশ হয়েছে।

গত সপ্তাহে টিজারটি প্রথম যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে জর্ডান পিলের সিনেমা ‘নোপ’-এ প্রদর্শনীর সময় প্রকাশ করা হয়।

পরে বুধবার বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স এবার সিনেমাটির টিজার ইউটিউব ও টুইটারসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে আপলোড করেছে। টিজারটি ‘লাইভ’ সম্প্রচারের আদলে ‘লুপ’ করা রয়েছে।

সিনেমার প্রধান চরিত্র ‘আনবিক বোমার জনক’ পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করছেন সিনেমাটির নির্মাতা ক্রিস্টোফার নোলানের দীর্ঘদিনের সহযোগী কিলিয়ান মারফি।

সিনেমাটিতে যেন তারকার মেলা বসিয়েছেন ক্রিস্টোফার নোলান।

কিলিয়ান মারফি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, এমিলি ব্ল্যান্ট, রবার্ট ডউনি জুনিয়র, ম্যাট ডেমন, ফ্লোরেনস পিউ, রামি মালেক, বেনি সাফদি, জশ হারনেট, ডেইন ডিহান, জ্যাক কুয়েইড, ম্যাথিউ মডিন, আলডেন এরেনরাইক, ডেভিড ক্রামহোলটজ, মাইকেল অ্যাংগারানো ও কেনেথ ব্রেনাহ।

২০২৩ সালের ২১ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit