বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
হামলা, অগ্নিসংযোগ ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না : শেখ নেয়ামুল করিম নির্বাচন সামনে রেখে ঢাকা–৭ ও ১০ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত দ্বৈরথে কাকে এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলি নির্বাচন হবে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: সিইসি প্রায় অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক জয়পুরহাট-১ আসনে ধানের শীষের শেষ  নির্বাচনী মিছিল ও জনসভায় মানুষের ঢল পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ঢাবি উপাচার্য ময়মনসিংহ জেলা প্রশাসনের সাংবাদিকবৃন্দের সাথে মত-বিনিময় সভা নেত্রকোণায় নির্বাচনি প্রচারণায় হামলা ও গাড়ি ভাঙচুর ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

তিন দিনে এক নৌকায় ধরা পড়েছে ২৫ লাখ টাকার ইলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।তিন দিনে ২১ জেলে এক নৌকা দিয়ে ধরেছে ছোট-বড় মিলিয়ে ১০২ মণ ইলিশ। জালভর্তি মাছ পাওয়ায় জেলেদের মুখে হাসি। এ যেন স্বপ্নের যাত্রা শেষে সোনার হরিণ পাওয়া।গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে মাছগুলো নিলাম করলে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মেঘনা ফিশিংয়ে ২৫ লাখ ৫০ টাকায় মাছ গুলো কিনে নেন।

জেলে পরিমল বলেন, ২১ জন জেলে গত তিন দিন আগে ইলিশ ধরতে ফিশিং বোট এমভি আরাফ-৩’ নামের একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে জাল ফেলেন। এরপর অনেকগুলো বড় ইলিশ এবং একই সঙ্গে ছোট ইলিশও ধরা পড়েছে। এক নৌকায় আগে কখনো এত মাছ পাওয়া যায়নি। ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমিয়েছে। পরে মেঘনা মেঘনা ফিশিং সব মাছ গুলো নিলামে কিনে নেন। মেঘনা ফিশিং এজেন্সির ব্যবস্থাপক মো. হাবিব ভূঁইয়া বলেন, ভালো দামে মাছ বিক্রি করতে পেরে বোটের মালিক, সারেং ও জেলে সবাই খুশি। তাঁরা আবার মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে রওনা হয়েছেন। আগামী কিছুদিন সাগরে জেলেদের জালে বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন এ বিক্রেতা।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামনে আরও বেশি মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। এ কারণে নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। যার ফলে প্রচুর মাছ ধরা পড়ছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit