মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

‘সিআরসেভেন স্বাগত নয়’ লেখা ব্যানার নিয়ে মাঠে অ্যাতলেতিকো সমর্থকরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পর্তুগিজ তারকার প্রবল ইচ্ছা চ্যাম্পিয়নস লিগে খেলার। সে জন্য চ্যাম্পিয়নস লিগে খেলবে এমন একটি দলে যেতে চান রোনালদো। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যেতে পারেন রোনালদো, এমন গুঞ্জন উঠেছে।

বিষয়টি পছন্দ হয়নি অ্যাতলেতিকো সমর্থকদের। নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়কে দলে চায় না অ্যাতলেতিকোর সমর্থকরা। বুধবার নুমানসিয়ার বিপক্ষে একটি প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল অ্যাতলেতিকো। ম্যাচ চলাকালে রোনালদোর ডাকনাম ‘সিআরসেভেন’ উল্লেখ করে একটি ব্যানার মেলে ধরেন ক্লাবটির ভক্ত-সমর্থকরা। যেখানে লেখা ‘সিআরসেভেন স্বাগত নয়’।

এদিকে অ্যাতলেতিকোর ভক্তদের সংগঠনও এক বিবৃতিতে রোনালদোর আগমনের গুঞ্জনে অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। কোনো ক্লাবের অবিচ্ছেদ্য অংশ ভক্ত-সমর্থকরাও। তাদের বিরুদ্ধে গিয়ে রোনালদোকে নিয়ে আসা কঠিনই বটে। এদিকে রোনালদো দল ছাড়তে চাইলেও তাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যানইউ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit