মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো সহিংসতা বন্ধের আহ্বান জানালেন ধর্মগুরু দালাই লামা মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি

নওগাঁর পত্নীতলায় সুফলভোগীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১১১ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহর পঞ্চম দিন বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে উপজেলার আকবরপুর ইউপির রাউতাড়া গ্রামে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রাসারণ কর্মকর্তা মহসিনা পারভিন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ, মৎস্যচাষীবৃন্দ প্রমুখ।

এসময় ইনোভেশন কার্যক্রমের অংশ হিসাবে উন্নত পদ্ধতিতে চ্যাপা শুটকী প্রস্তুত ও বাজারজাত করণ বিষয়ে সুফলভোগীদের নিয়ে আলোচনা এবং জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত করা হয়। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত অবধি আত্রাই নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রায় লক্ষাধীক টাকার অবৈধ জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ সহ পত্নীতলা থানা পুলিশ। এসময় আটককৃত অবৈধ জালগুলো পুড়ে ধ্বংস করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit