শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

‘জনগণের ভালোবাসাই ফজলে রাব্বী মিয়ার সবচেয়ে বড় অর্জন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কারণে মরহুম ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। জনগণের ভালোবাসা ও শ্রদ্ধাই তাঁর জীবনে সবচেয়ে বড় অর্জন। যেকোনো দায়িত্ব পালনে তিনি আন্তরিক ছিলেন। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মুখে সদ্যঃপ্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান ও সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ। অনুষ্ঠানে ফজলে রাব্বী মিয়ার কর্মময় জীবনের স্মৃতিচারণা করে স্পিকার বলেন, সংসদ অধিবেশন খুব আগ্রহ নিয়ে পরিচালনা করতেন সদ্যঃপ্রয়াত ডেপুটি স্পিকার। তিনি সংসদ পরিচালনার ক্ষেত্রে সব সময় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। আবার বিরতি পেলেই ছুটে যেতেন নির্বাচনী এলাকায়। সংসদ ভবনের বাসায়ও এলাকার জনগণের ভিড় দেখা যেত। তিনি দায়িত্ব পালনের মাধ্যমে সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। এ সময় তিনি তাঁর রুহের মাগফিরাত কমনা করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রয়াত ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ইমাম হাফেজ কারি মাওলানা মো. সাইফুল্লাহ। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit