মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে গলে দ্বিতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে ৩৬০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড থাকায় পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৮ রান। ৫ উইকেটে ১৭৬ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে লঙ্কানরা। ৩০ রান নিয়ে নামা ধনঞ্জয়া ডি সিলভা হাঁকান সেঞ্চুরি।

৭১ বলে ১০৯ রানের ইনিংস খেলে রান আউটের শিকার হন ধনঞ্জয়া। তার আউটের পরই ইনিংস ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নে করেছেন ৬১। এ ছাড়া রমেশ মেন্ডিস ৫৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।৫০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গেছেন পাকিস্তানি ব্যাটাররা। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। ইমাম-উল-হক ১৯ ও আব্দুল্লাহ শফিক ১৪ রানে ব্যাট করছেন।

এই গলেই প্রথম টেস্টে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে পাকিস্তান। সেই জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল। সিরিজ বাঁচাতে হলে চলতি টেস্টে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit