শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় এখন মুক্ত, খুলছে সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার প্রেসিডেন্ট কার্যালয় পুনরায় খুলে দেওয়া হচ্ছে সোমবার। সামরিক অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট কার্যালয় ঘেরাও করে রেখেছিলেন।

রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, সোমবার থেকে অফিস আবার খোলার জন্য প্রস্তুত।

তিনি বলেন, গত ৯ মে থেকে অবরুদ্ধ থাকা অফিস ভবন এখন মুক্ত।

শ্রীলংকায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। তারা চলতি মাসের প্রথমদিকে প্রেসিডেন্ট কার্যালয় দখলে নেয়। সৈন্যরা সে সময়ের প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসেকে উদ্ধার করে। পরে তিনি সিঙ্গাপুর পালিয়ে যান এবং পদত্যাগ করেন।

এদিকে, রনিল বিক্রমাসিংহে বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই বিক্ষোভকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। শুক্রবার মধ্যরাতে তার নির্দেশের পর পরই সশস্ত্র সৈন্যরা প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়।

এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় আন্দোলনকারীদের। এতে আহত হন ৪৮ জন। অভিযান চালিয়ে আটক করা হয় আরও অনেককে।

এ অভিযান ব্যাপকভাবে সমালোচিত হয় আন্তর্জাতিক অঙ্গনে।

অর্থনৈতিক সংকটের জেরে জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে শ্রীলঙ্কা। গত কয়েক মাস ধরে চলে বিক্ষোভ। অবশেষে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি কিছুটা বদলেছে। 

নতুন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কার মানুষ। তবুও এখনো শঙ্কা কাটেনি সাধারণ মানুষের।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit