রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

মহাকাশে আরেকটি স্যাটেলাইট পাঠাবে ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ মহাকাশে আরেকটি স্যাটেলাইট পাঠাবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আগামী কয়েক মাসের মধ্যেই স্যাটেলাইট প্রেরণের সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া।

তিনি বলেন, প্রতিটি দেশের মহাকাশে উপস্থিতি জরুরি। মহাকাশে উপস্থিতি ছাড়া রাষ্ট্রের সার্বভৌমত্ব পরিপূর্ণতা পায় না।

তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তার সাথে সম্পর্কিত কৃষি খাতের ব্যবস্থাপনায় স্যাটেলাইটের প্রয়োজনীয়তা রয়েছে। স্যাটেলাইট ছাড়া এই খাতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কঠিন এবং ব্যয়সাপেক্ষ।

মহাকাশ গবেষণায় ইরান অনেক অগ্রগতি সাধন করেছে বলে জানান হাসান সালারিয়া। তিনি বলেন, নিষেধাজ্ঞার একটি ইতিবাচক দিক হলো ইরান স্বনির্ভর হয়ে উঠেছে।

ইরান মহাকাশ গবেষণায় অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কযেকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।

২০১৭ সালে ইমাম খোমেনী (রহ.) মহাকাশ কেন্দ্র সফলতার সাথে স্যাটেলাইটবাহী রকেট সী-মোর্গ উৎক্ষেপণ করে। সেটি সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে।

বিভিন্ন সূত্র জানিয়েছে, মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে প্রধান ছয়টি দেশের অন্যতম হতে চায় ইরান।

সূত্র : পার্সটুডে

কিউএনবি/বিপুল/২৩.০৭.২০২২/ রাত ৯.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit