মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১১৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন হবে। জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রথম দিন কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালনের সার্বিক বিষয় উপস্থাপন করেন দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন।দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মৎস্য অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দৌলতপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আগামীকাল রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit