শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে চান সালমান!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি হুমকি দেওয়া চিঠি পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও তার পিতা। বিশেষ করে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুনের পর পরই সালমান খানের কাছে আসে এই চিঠি। চিঠিতে তাদের দেওয়া হয় খুনের হুমকি। সেই থেকেই বিপদের মুখে সালমান খান। গ্যাংস্টারদের কাছ থেকে খুনের হুমকি পেয়ে আর ঝুঁকি নিতে চাইছেন না অভিনেতা। তাই ছুঁটলেন মুম্বাইয়ের কমিশনারের আছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টা নাগাদ মু্ম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসলকরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই অভিনেতা। 

গণমাধ্যম সূত্রের জানা যায়, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ভাইজান। এমনকি এ বছর ঈদের দিনেও ঘর থেকে বাইরে আসেননি তিনি। অন্যান্য বছরের মতো ভক্তদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাননি। 

আর এবার নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন অভিনেতা। সে কারণেই নাকি কমিশনারের সঙ্গে দেখা করেন সালমান।

এর আগে সালমান খানের বাবা সেলিমের নিরাপত্তা কর্মীরা যে হুমকি চিঠি উদ্ধার করেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই সন্দেহ করা হচ্ছে। 

এর আগে কৃষ্ণসার হরিণ-কাণ্ডে সালমানকে হুমকি দিয়েছিলেন এই লরেন্সই। এ বারের ঘটনায় গ্যাংস্টারের সহযোগীদের জেরা করার পরে সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জান যায়।
সূত্র: আনন্দবাজার অনলাইন 

কিউএনবি/অনিমা/ ২৩.০৭.২০২২/দুপুর ১.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit