বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

আখাউড়ায় বাল্য বিয়ে বন্ধ,বরকে জরিমানা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। এ সময় বরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে পৌর এলাকার দেবগ্রামে এ অভিযান চালানো হয়। সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. ঈশান এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দেবগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা স্কুল পড়–য়া শিক্ষার্থীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিন খাঁনের বিয়ের দিন ধার্য্য ছিলো শুক্রবার। দুপুরে অতিথিসহ বরযাত্রীরা খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্যায়ে কনের বাড়িতে হাজির হন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এ সময় তিনি উভয় পরিবারের লোকজনকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝান। ৫০ হাজার টাকা জরিমানা করেন বর আমিন খাঁনকে। এছাড়া দুই পরিবারের কাছ থেকেই মুচলেকা আদায় করা হয়। অভিযানের সময় আমন্ত্রিত অতিথিদের অনেকে সটকে পড়েন। 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit