শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

গৌরনদীতে গাড়ির চাপায় মোটর সাইকেল চালক নিহত

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৯২ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনামা গাড়ির চাপায় সাইফুল বেপারী (৩২) নামে এক মোটর সাইলে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় ওই মোটর সাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার খাঞ্জাপুর গ্রামের দুলাল বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় আরোহী রাসেল হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন নিশ্চিত করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের সাইফুল বেপারী ও রাসেল হাওলাদার একটি মোটর সাইকেল যোগে ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মোটর সাইকেলটি পশ্চিম খাঞ্জাপুর গ্রামের সরদার বাড়ির কাছে পৌছলে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক সাইফুল বেপারী নিহত ও আরোহী রাসেল হাওলাদার গুরুতর আহত হয়। আশঙ্গাজনক অবস্থায় রাসেলকে বরিশাল মেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোন দিকের গাড়ি ও কি গাড়িতে মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit