শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

এবার দেখা মিলবে ভিন্ন এক রেশমিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ সিনেমার সাফল্যের পর একাধিক বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা। পাশাপাশি নিয়মিতই কাজ করছেন দক্ষিণী সিনেমাতেও। সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি হিন্দি সিনেমার অংশ হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নির্মাতা ও প্রযোজক করণ জোহরের পরবর্তী প্রোডাকশনে কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে  রেশমিকার বিপরীতে অভিনয় করবেন টাইগার শ্রফ।
 
ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, টাইগারের চরিত্রের সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম ঠিক করেছেন নির্মাতা। একটি বিদঘুটে চরিত্রে দেখা যাবে টাইগারকে। 

তারা আরও দাবি করেছে, সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং ইউরোপে শিঘ্রই শুরু হবে এবং পরবর্তী লটগুলোর শুটিং ভারতসহ বিভিন্ন দেশের লোকেশনে করা হবে। শুরু থেকেই এই দুই তারকা শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।

রেশমিকা বলেন, ‘‘একেবারে আলাদা একটি গল্পে সিনেমাটি পর্দায় আসবে। এতে টাইগারের পাশাপাশি ভিন্ন এক রেশমিকার দেখা মিলবে। আমার বিশ্বাস সিনেমাটি দেখার পর সবাই ঘোরের মাঝে থাকবেন। কারণ এমন গল্প দর্শকরা আগে দেখেননি।’’

সিনেমাটি আগামী বছরের মাঝামাঝিতে মুক্তির কথা নিশ্চিত করেছে নির্মাতা শশাঙ্ক খৈতান। সিনেমাটি ছাড়াও রেশমিকার হাতে বর্তমানে ‘পুষ্পা:দ্য রুল’, ‘সীতা রাম’, ‘গুডবাই’, ‘ভাড়াসাধু’সহ প্রায় হাফ ডজন সিনেমা রয়েছে।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit