শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

পূর্ণিমার বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্বামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৪৩ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমা-ফাহাদের সেই সংসার টিকেনি। বিচ্ছেদের পথে হাঁটেন তারা। 

বিচ্ছেদ ভুলে ফের বিয়ে করেছেন পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন রবিন। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন।

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা-রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও, এতদিন সেটি গোপন ছিলো। বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। পূর্ণিমার বিয়ের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদ। ফেসবুকে একটি পোস্টে পূর্ণিমার নাম উল্লেখ না করে ফাহাদ লিখেছেন, ‘দয়া করে আমাকে টেক্সট করা বা কল করা বন্ধ করুন। সবকিছু ঠিক আছে। মানুষের জীবনে অনেক কিছু ঘটে। আমার সঙ্গে কিছু শেয়ার করার দরকার নেই। আমি জানি…তার জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit