মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

১২ দিনে সড়কে প্রাণ গেছে ৩১১ জনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৬ Time View

ডেস্কনিউজঃ ঈদুল আজহার আগে ও পরে ১২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৩ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সংগঠনটি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭৬টি মুখোমুখি সংঘর্ষ, ৯৯টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৫১টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ছয়টি অন্যান্য কারণে ঘটেছে। এসব দুঘটনায় দেশে ৩১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ১৯৭ জন। মৃতদের মধ্যে ৪৩ জন নারী এবং শিশু ৫৮ জন। পথচারী মারা গেছেন ৪৬ জন। চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।

এ ছাড়া ৯টি নৌ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন।

এর আগে গত ১৭ জুলাই ‘সেভ দ্য রোড’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারাদেশে ১ হাজার ৯৫৬টি সড়ক দুর্ঘটনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৬১২ জন।

কিউএনবি/বিপুল/ ২১শে জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit