বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ সময় জানানো হয়, এ পরীক্ষায় ছয় হাজার ১৫৬ পরীক্ষার্থীর মধ্যে ভর্তির উপযুক্ত শিক্ষার্থী হয়েছেন ২৪১ জন। চারুকলা অনুষদে দুই ধাপে পরীক্ষা হয়ে থাকে। গত ১৭ জুন সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২ জুলাই সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘চ’ ইউনিটের ফলাফলে প্রথম হয়েছেন ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ফারিয়া নওশিন আহমেদ আপন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮০.০৫। এসএসসি ও এইচএসসিসহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ১০০.০৫।  

দ্বিতীয় হয়েছেন সরকারি গৌরীপুর কলেজের শিক্ষার্থী ঐশি রানী মণ্ডল। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৯.৫৷ এসএসসি ও এইচএসসিসহ মোট প্রাপ্ত রেজাল্ট নাম্বার ৯৮.৯৪। তৃতীয় হয়েছেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী মো. ফরহাদ আলী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৪। এইচএসসি ও এসএসসিসহ মোট প্রাপ্ত নম্বর ৯৮.৮৪৷ ভর্তি পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU CHA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, পাসকৃত শিক্ষার্থীদের আগামী ২৪ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। এ ছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit