মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

তুরস্কে ভ্রমণে এসে জার্মান তরুণীর ইসলাম গ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ঘুরতে এসে ইসলাম গ্রহণ করেছেন জার্মান তরুণী ফ্যাবিয়ান ডরিস পিটারগার। তুরস্কের দক্ষিণাঞ্চল গাজি ইনতাব শহর ভ্রমণকালে ইসলাম গ্রহণ করেন ২০ বছর বয়সী এই তরুণী। গতকাল বুধবার (২০ জুলাই) তাঁর ইসলাম গ্রহণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে স্থানীয় দারুল ইফতা বিভাগ।  

জানা যায়, ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে সিরাহ রাখেন। দীর্ঘদিন ইসলাম সম্পর্কে জানাশোনা ও অধ্যয়নের পর ইসলামের ছায়ায় আশ্রয় নিয়েছেন বলে জানান এই জার্মান তরুণী। তাঁর ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় গাজি ইনতাব শহরের মুফতি হুসাইন হাজারলালসহ আরো অনেকে।  

 

kalerkantho

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসলামের কলেমা শাহাদাত পাঠকালে তরুণী কান্নায় ভেঙে পড়েন। মনের দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় তাঁর দুচোখ ছিল অশ্রুসিক্ত। এসময় খুবই আবেগাপ্লুত দেখা যায় তাকে।  

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ইসলাম গ্রহণের বর্ণাঢ্য অনুষ্ঠান। হুসাইন হাজারলাল বলেন, ‘আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সব নবী-রাসুল আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তাঁরা সবাই সত্যবাদী ছিলেন। মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং পবিত্র কোরআন আল্লাহপ্রদত্ত সর্বশেষ গ্রন্থ। তাঁর আনীত দ্বিনকে আমরা কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস করি। আমরা ফেরেশতা, তাকদির ও মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করি। ’ 

এর আগে ২৭ এপ্রিল তুরস্কের এসকিশেহির শহরের সিটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নেওয়া ইউক্রেনের নাগরিকভিক্টর বারকোমেনকো (৬২) ইসলাম গ্রহণ করেন। গত বছর তুরস্কের নেভসেহির শহরে এসে ইসলাম গ্রহণ করেছেন নেদারল্যান্ডের নাট্য পরিচালক হুবারদিনা আলিদা ডোনা রিসা। এছাড়াও অটোমান ও ইসলামী শিল্পকলা নিয়ে কাজ করা রুশ চিত্রশিল্পী মারিয়া কোমিসা ইসলাম গ্রহণ করে স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন।  

সূত্র : আল জাজিরা মুবাশির

 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit