মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশে পৃথক বজ্রপাতে ১৪ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। 

বুধবার (২০ জুলাই) উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এই দুর্ঘটনা ঘটে।

রাজ্যের ত্রাণ কমিশনারের অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতে বান্দা থেকে চারজন, ফতেহপুর থেকে দুজন এবং বলরামপুর, চান্দৌলি, বুলন্দশহর, রায়বেরেলি, আমেঠি, কৌশাম্বি, সুলতানপুর এবং চিত্রকুট জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই ঘটনায় ইতোমধ্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনাঙ্কাক্ষিত প্রাণহানীর জন্য শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটদের অবিলম্বে নিহতদের পরিবারকে চার লাখ রুপি করে প্রদানের নির্দেশ দিয়েছেন। 

সেই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্যও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/দুপুর ২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit