মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

‘জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে। দেশটি জ্বালানিকে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। 

বুধবার ইউরোপীয় দেশগুলোর জন্য আসন্ন শীতে গ্যাস বাঁচিয়ে রাখতে এখন গ্যাসের ব্যবহার কমাতে ‘নিরাপদ শীতের জন্য গ্যাস বাঁচাও’ ক্যাম্পেইনের উদ্বোধনকালে ভ্যান ডার লেয়ন এ কথা বলেন।  খবর সিএনএনের।

তিনি জানান, রাশিয়া এরই মধ্যে ইউরোপের ১২ দেশে আংশিক কিংবা সম্পূর্ণভাবে গ্যাস বন্ধ করে দিয়েছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানিয়েছে, যে কোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহে বাধা পড়তে পারে। আর রাশিয়ার এ ঘোষণার বিপরীতে সতর্ক পদক্ষেপ হিসেবে দেশগুলোকে গ্যাসের ব্যবহার অন্তত ১৫ শতাংশ কমিয়ে আনতে বলেছে। সতর্ক করে ভ্যান ডার লেয়ন বলেন, বাস্তব চিত্র হলো- রাশিয়া যে কোনো সময় গ্যাস বন্ধ করে দিতে পারে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে। জ্বালানিকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।’

নতুন ক্যাম্পেইনের আওতায় আগামী আগস্ট থেকে ২০২৩ সালে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে গ্যাসের ব্যবহার ২৩ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভ্যান ডার লেয়ন আরও জানান, এই বিষয়ে কমিশন সদস্য দেশগুলোকে প্রয়োজনীয় হিসাবসহ যাবতীয় উপায়ে সাহায্য করবে।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/সকাল ১১.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit