শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মালয়েশিয়ায় 

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২১৯ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুদিনের রাষ্ট্রীয় সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেন।স্থানীয় সময় বুধবার (২০ জুলাই)কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বিনিময় করেন।এ সময় বাংলাদেশি শ্রমিক নিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।সামনের দিনগুলোতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মালয়েশিয়ার এই নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তীর এই বছরে তাকে বাংলাদেশ সফরের জন্য অনুরোধ করেন।এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে মধ্যাহ্নভোজ করিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতো শ্রী সাইফুদ্দিন আবদুল্লাহ।এ সময় তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

পরে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান তান শ্রী মুহিদ্দিন ইয়াসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কিউএনবি/অনিমা/ ২০.০৭.২০২২/ রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit