মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করলো সিরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৭৮ Time View

ডেস্কনিউজঃ সিরিয়া বুধবার ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সমর্থনে এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। তবে তারা বলছে, ইউক্রেনের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে তারাও এ পথে হেঁটেছে।

নাম প্রকাশ না করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছেন, ইউক্রেনের সাথে কূটনৈতিক সম্পর্কশ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ান আরব রিপাবলিক। পারস্পরিক নীতিতে অনুসারে এবং ইউক্রেন সরকারের গৃহীত পদক্ষেপের পাল্টা হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।’

ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুগানস্ককে স্বীকৃতি দেয়ায় সিরিয়ার সম্পর্ক ছিন্নের কথা গত মাসেই ঘোষণা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সে সময় জেলেনস্কি বলেছিলেন, ‘ইউক্রেন ও সিরিয়ার মধ্যে আর সম্পর্ক থাকতে পারে না।’

ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া দোনেৎস্ক ও লুগানস্কেকে গত ফেব্রুয়ারিতে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রধান কেন্দ্রস্থল ছিল দনবাস অঞ্চলের এ রাজ্য দু’টি।

রাশিয়া ছাড়া ওই রাজ্য দু’টির স্বাধীনতার প্রথম স্বীকৃতি দেয় সিরিয়া। রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল এক দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার আসাদ সরকার এর আগে ২০১৮ সালে রাশিয়া-সমর্থনে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া আরো দুটি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছিল।

এদিকে, আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া আন্তর্জাতিকভাবে জর্জিয়ার অংশ হিসেবে বিবেচিত হলেও রাশিয়া এবং মুষ্টিমেয় আরো কয়েকটি দেশ তাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে। জর্জিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

সূত্র : এএফপি/আরব নিউজ

কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ সন্ধ্যা ৬.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit