বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দেশের তারকাদের মধ্যে তিন নম্বর কোটিপতি মেহজাবিন!

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২২৩ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে নানা ধরনের পোস্ট করেন এই অভিনেত্রী। যার মধ্যে থাকে ছবি, কাজের খবর থেকে ফটোশুট। এই অভিনেত্রীর ফেসবুক পেজে গিয়ে দেখা যায় অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন ছুঁয়েছে।

দেশের শোবিজ তারকাদের মধ্যে সবার আগে ফেসবুকে কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হয় পরীমনির। পরে হানিফ সংকেতের অনুসারীর সংখ্যাও কোটি ছাড়ায়। এক কোটির ক্লাবে তৃতীয় তারকা হিসেবে প্রবেশ করলেন মেহজাবিন। ফেসবুকে ভক্তদের এমন ভালোবাসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবিন।

এক কোটি ফলোয়ার হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবিন বলেন, ‘২০১১ সালের ১১ মার্চ পেজটি চালু করেছি। ভক্তরা সব সময় আমাকে চলার পথে সহযোগিতা করেছেন। তাদের কোটি ভালোবাসা আমাকে আরও অনেক বেশি ভালো কাজে অনুপ্রাণিত করবে।

এত মানুষের ভালোবাসা এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আশা করছি, আগামীতে সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাব।’

এদিকে ১ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছেন আরও দুই তারকা। তারা হলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও গায়ক-অভিনেতা তাহসান খান। তাদের দু’জনেরই অনুসারী সংখ্যা এখন ৯৮ লাখ।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit