শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এবার বিয়ের পিঁড়িতে হৃত্বিক রোশন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃত্বিক রোশন। তবে, সম্প্রতি তার বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

বিবাহিত জীবনের দ্বিতীয় ইনিংস কী শুরু করতে চলেছেন হৃত্বিক রোশন? প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহিত সম্পর্ক শেষ হওয়ার পর বেশ কিছু বছর ‘সিঙ্গল’ ছিলেন অভিনেতা। যেকোনও অনুষ্ঠানে হয় তাকে একা দেখা যেত। অথবা, সঙ্গে দেখা যেত বাবা-মা-কে। তবে, তার সাম্প্রতিক কিছু ছবি অন্য কথা বলছে। তার জীবনে যে প্রেম এসেছে, তা নতুন খবর নয়। গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন হৃত্বিক রোশন। তবে, সম্প্রতি তার বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

সাবা আজাদের সঙ্গে বিবাহিত জীবন শুরু করতে চলেছেন হৃত্বিক রোশন?

সম্প্রতি গায়িকা-অভিনেত্রী সাবা আজাদ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন। তার কোনও একটিতে দেখা যাচ্ছে, তিনি বসে রয়েছেন। আর তার ছবি তুলে দিচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’। পিক কার্টেসি তিনি হৃত্বিককেই দিয়েছেন। আবার কোনও ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে করে কোথাও যাচ্ছেন তারা। সম্প্রতি আরও একটি ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঝড় তুলেছে। যেখানে দেখা যাচ্ছে, হৃত্বিক ও সাবা একটি জ্য়াজ ক্লাবে সময় কাটাচ্ছেন। একে অপরের গলাও জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে তাদের। সম্পর্কের রসায়ন যে বেশ গভীর হয়েছে, তা বুঝতে বাকি নেই নেট নাগরিকদের। 

বেশ কিছু মাস ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। ফারহান আখতারের বিয়েতে অভিনেতাকে দেখা যায় বাবা-মায়ের সঙ্গে। আবার করণ জোহরের পার্টিতে আসেন সাবার হাত ধরে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুই তারকা। যদিও এখনও পর্যন্ত হৃত্বিক কিংবা সাবা, কারও পক্ষ থেকেই অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যাবে ‘বিক্রম বেদা’ ছবিতে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন সাইফ আলি খান। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে জুটি বাঁধবেন তিনি। শোনা যাচ্ছে, ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit