শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : টানা কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে রাজধানী জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ভ্যাপসা গরমে নগরবাসী ছিলেন অতিষ্ঠ। এ অবস্থায় একপশলা বৃষ্টিতে স্বস্তিতে নগরবাসী।

বুধবার (২৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে।

ঢাকা ছাড়া দেশের বিভিন্ন স্থানেও ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। এতে করে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
 
আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান গণমাধ্যমে জানান, শুধু ঢাকায় নয় সারা দেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আগামী দুই দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় কমে আসতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit