শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি

বিএনপি নেতাদের রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্কনিউজঃ লোডশেডিং এর কারণে সরকারের পতন হবে, বিএনপি নেতাদের এমন রঙিন খোয়াব অচীরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি মঙ্গলবার তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে এ মন্তব্য করেন। বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতাদের কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে? তাদের কি বিন্দুমাত্র লাজ-শরম নেই? যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিলো, দিনের পর দিন যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোডশেডিং চলতো, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছিলো, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে-বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনো ভুলে যায়নি। ভুলে যায়নি বিদ্যুৎ এর দাবিতে মিছিলে গুলির কথা, হারিকেন-কুপি নিয়ে বিক্ষোভ এবং বিদ্যুৎ ভবন ঘেরাও করার কথা। তিনি বলেন বিএনপি আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিলো খাম্বা।

করোনার কারণে সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে, বাংলাদেশেও করোনার কড়াল গ্রাসের সঙ্গে সংগ্রাম করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে নিজেদের অর্থনীতিকে সচল রেখেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর আন্তর্জাতিক পরিণতি বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতিকে আবারও কিছুটা হুমকির মুখে ফেলেছে। ওবায়দুল কাদের জানান, যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে বড় কোন ক্ষতির সম্মুখীন না হয় সে লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। জাপানের মত উন্নত ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশও তাদের সাড়ে তিন কোটির বেশি মানুষকে নিয়মিত বিদ্যুৎ সুবিধা দিতে পারছে না, একই অবস্থা অস্ট্রেলিয়ারও। সবাইকে এই সংকটকালীন সময়ে রেশনিং করতে হচ্ছে। তিনি বলেন, যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, উন্নত রাষ্ট্র আমেরিকাতেও এসএমএস এর মাধ্যমে জনগণকে এনার্জির ব্যবহার লিমিট করতে বলা হয়েছে।

দেশের অর্থনীতি ও কর্মসংস্থানকে চাঙা রাখার লক্ষ্যে সরকার শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী পরিবর্তিত সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় সরকার ও জনগণের সাধ্যের মধ্যে রাখার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এবং রেশনিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশ ও জনগণের কল্যাণে সরকার কর্তৃক গৃহিত এবং গৃহিতব্য ব্যবস্থার সঙ্গে সকলকে এগিয়ে আসার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাময়িক এ অসুবিধায় ধৈর্য ধরার এবং সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সংকটকে সম্ভাবনায় রূপ দেন তাঁর উপর অতীতে যেমন আস্থা রেখেছেন, এখনও রাখুন।

কিউএনবি/বিপুল/ ১৯.০৭.২০২২/ রাত ৯.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit