সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

হিন্দু সম্প্রদায়ে অগ্নিকাণ্ড : জনরোষকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন অপচেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে অগ্নিকাণ্ড সরকার বিরোধী জনরোষকে ভিন্নখাতে প্রবাহিত করার অপতৎপরতা বলে মনে করে বিএনপি। অবিলম্বে এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (১৮ জুলাই) রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সম্প্রতি নড়াইল জেলায় হিন্দু সম্প্রদায়ের এক যুবকের স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে দলের ওই সভায়। বিএনপি মনে করে, এই ঘটনা সরকারবিরোধী জনরোষকে ভিন্নখাতে প্রভাবিত করার অপতৎপরতা।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তাই এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ। এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মালম্বীদের, উপসনালয়, বসতবাড়ি ও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা, জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার হীন চক্রান্ত। জনগণ যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানি তেল, গ্যাস ও পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ফুঁসে উঠছে, তখন সেই জনরোষকে ভিন্নখাতে প্রভাবিত করার হীন অপচেষ্টা চালানো হচ্ছে।

সভায় অবিলম্বে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। সভা একইসাথে ভিন্ন ধর্মালম্বীদের ধর্মানুভূতিতে আঘাত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানায়।

তিনি আরো বলেন, সভায় ক্ষতিগ্রস্ত গ্রামে সরেজমিনে তদন্ত করার জন্য দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২৬ জুলাই-এর মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে তা জনসম্মুখে প্রকাশ করবে।

ফখরুল বলেন, সভায় ঢাকা ওয়াসা কর্তৃক আবারো পানির দাম ৫ শতাংশ বৃদ্ধি করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। এই নিয়ে গত ১৪ বৎসরে অন্তত ১৫ বার পানির দাম বাড়ানো হলো, অথচ ঢাকায় নাগরিকেরা শতকরা ৪০ ভাগও সুপেয় পানি পায় না। উপরোক্ত ওয়াসার পানি ময়লা ও জীবানুযুক্ত হওয়ায় পান করার অযোগ্য। সভায় অবিলম্বে পানির দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনা এবং পানির গুণগত মান বৃদ্ধি করার দাবি জানানো হয়।

একইসাথে ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক ৫৩টি অত্যাবশকীয় ঔষধের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। অবিলম্বে পানি ও ঔষধের মূল্য কামনো দাবি জানানো হয়। মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ সংগঠনসমূহের মাধ্যমে মহানগর এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিবাদ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বন্যার কারণে স্থগিত দলের সাংগঠনিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়।

দলের স্থায়ী কমিটির সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/ ১৯.০৭.২০২২/ সন্ধ্যা ৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit