শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আবারও আইটেম গানে সামান্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : আইটেম গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। তার ‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা’ শিরোনামের গানে ঝড় তুলেছিল কোটি পুরুষের হৃদয়। রাতারাতি ভাইরাল হয়ে যান এ অভিনেত্রী। মনোমুগ্ধকর নাচে পেয়েছেন ভক্তদের ভালোবাসা। আবার তিনি নাচের ঝলক দেখাতে আসছেন।এবার তাকে নাচতে দেখা যাবে ‘যশোদা’ সিনেমায়। এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি নিজেই। তবে তাতে আইটেম গানেও নাচবেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদে চলছে এই গানের শুটিং। তার জন্য অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। নতুন এ আইটেম গানে আগের চেয়ে আরও বেশি ঝলক থাকবে এবং আবেদনময়ী রূপে দেখা যাবে সামান্থাকে।নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা যুগল পরিচালনা করছেন হরি ও হারিস।

এ ছবিতে আরও আছেন উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু । সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। আগামী ২২ আগস্ট মুক্তি পাবে ‘যশোদা’। এর আগে অভিনেত্রীকে ডিকের হিন্দি ওটিটি সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit