শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মাদক কাণ্ডের বিভীষিকা কাটিয়ে চনমনে আরিয়ান ফের নাইটক্লাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : স্বাভাবিক জীবনে ফিরছেন শাহরুখ-পুত্র। মাদক-কাণ্ডে বেকসুর ছাড়া পাওয়ার পর এই প্রথম তাকে দেখা গেল নাইটক্লাবে।

দিন কয়েক আগে খান পরিবারের অন্ধকার অধ্যায় শেষ হয়েছে। মাদক-কাণ্ডে নির্দোষ প্রমাণিত হয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান। আদালতের নির্দেশে তিনি ব্যক্তিস্বাধীনতা, অধিকার ফিরে পাচ্ছেন একে একে। তার মধ্যেই সোমবার আরিয়ানকে দেখা গেল মধ্যরাতের এক পার্টিতে।

কালো টি শার্ট, কালো মাস্ক পরিহিত শাহরুখ-পুত্র খুব যে উচ্ছ্বাস নিয়ে ধরা দিলেন, এমনটা নয়। বরং তাকে শান্ত ভাবে মাস্ক নামিয়ে পানীয়তে চুমুক দিতে দেখা গিয়েছে। মুম্বাইয়ের এক নাইটক্লাবে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন অনুরাগীরা। এত দিন পর তারকা-পুত্রকে বেরোতে দেখে খবর চাউর হয়ে যায় দ্রুত।

গত ১৩ জুলাই কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবির নির্দেশে আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে আদালত। এর পর বিদেশ সফরে যেতেও আর কোনও বাধা থাকবে না শাহরুখ-তনয়ের। গত বছর ৩ অক্টোবর মুম্বাইয়ে প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয়েছিল সবান্ধব আরিয়ানকে। মাদক পাচারচক্রে যুক্ত তিনি, এমনটাই ছিল অভিযোগ।

এক মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছিলেন আরিয়ান। যদিও জনরোষের মুখে পড়ে খান পরিবারের গোটা সময়টা কেটেছে বিভীষিকার মতো। করণ জোহরের চ্যাট শো-তে এসেও ভেঙে পড়েছিলেন মা গৌরী খান। শাহরুখ জানিয়েছিলেন ছেলের সঙ্গে রাত জাগছেন তিনিও।

সেই পরিস্থিতির অবসান হয় মাস দু’য়েক আগে। যখন শাহরুখ-পুত্রকে আদালতের নির্দেশে বেকসুর মুক্তি দেওয়া হয়। তার পর এই প্রথম তাকে আবার নিজের মতো সময় কাটাতে দেখা গেল।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit