শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন

আট বিভাগে ঝরতে পারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে বৃষ্টি বাড়ায় তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। সোমবার দেশের মোট ৪৩টি বৃষ্টিপাত পর্যবেক্ষণাগারের মধ্যে ২৪টিতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
 
সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৬৫ মিলিমিটার। এর আগের দিনও সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, ১৭৮ মিলিমিটার। আগামী কয়েক দিন অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল সিলেট, কুতুবদিয়া ও টেকনাফে, ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আট বিভাগেই বৃষ্টি বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে। পর্যায়ক্রমে কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবারের পর বৃষ্টিপাত বাড়ার সঙ্গে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit