শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

যমজ সন্তান আসতে চলেছে আলিয়ার কোলে? ইঙ্গিত দিলেন রণবীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : বহু সাক্ষাৎকারে যখনই সন্তান প্রসঙ্গে কথা উঠেছে তখনই রণবীর কাপুর কথা বলেছেন বহুবচনে। ‘আমার সন্তানেরা’বলতে শোনা গিয়েছে তাকে। সেটা যে নিছক কথার কথা নয়, বোঝা গেল সম্প্রতি।

এক অনুষ্ঠানে রণবীরকে একটি খেলা খেলতে বলা হয়। যেখানে তিনি মিলিয়ে-মিশিয়ে দু’টি সত্যি এবং একটি মিথ্যে বলবেন। সেই খেলায় অভিনেতা যা বললেন তার পরই শুরু হয়েছে জল্পনা। রণবীরের উত্তর ছিল, ‘‘আমি যমজ সন্তানের বাবা হতে চলেছি। আমি একটা খুব বড় পৌরাণিক ছবির প্রকল্পে কাজ করছি। আমি আমার অভিনয় জীবন থেকে বড় একটা বিরতি নিতে চলেছি।’’

এর পরই দুইয়ে-দুইয়ে চার করতে বাকি থাকছে না কারও। পৌরাণিক ছবি বলতে ‘ব্রহ্মাস্ত্র’র কথাই হয়তো বুঝিয়েছেন রণবীর। কাজ থেকে বিরতি? অসম্ভব। তার হাতে এখন একগুচ্ছ ছবির চুক্তি। তা হলে এটিই মিথ্যে। বাকি দু’টি বিবৃতি সত্যি বলে ধরে নিয়েছেন উপস্থিত সকলে।

গত ১৪ এপ্রিল বিয়ের আগে থেকেই শিরোনামে রণবীর-আলিয়া। তার তিন মাস যেতে না যেতেই সন্তান আগমনের খবর। আর এ বার একসঙ্গে দুই সন্তান লাভের কথাও ‘ফাঁস’ করে দিলেন রণবীর।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit