শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, আবারও বিয়ে করলেন এস আই টুটুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৮ Time View

বিনোদন ডেস্ক : দেশের শোবিজ জগতের সফল ও জনপ্রিয় দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। একজন গানের ভুবনে নিজেকে মেলে ধরেছেন, আরেকজন অভিনয় ও নির্মাণে নিজেকে মেলে ধরেছেন। ১৯৯৯ সালে বিয়ের পর থেকে সুখেই সংসার করে যাচ্ছিলেন তারা।

নতুন খবর হল, টুটুল ও তানিয়ার সংসার ভেঙে গেছে। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল। এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন তিনি। জানা গেছে, এস আই টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। খবরটি প্রকাশ্যে এনেছেন টুটুলের ঘনিষ্ঠজন, গণমাধ্যমকর্মী তানভীর তারেক। 

টুটুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই বিয়ে করেছেন তারা। সোনিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।

উল্লেখ্য, এস আই টুটুল সংগীত জগতের একটি উজ্জ্বল নাম। বিখ্যাত ব্যান্ড ‘এলআরবি’র সদস্য ছিলেন তিনি। এছাড়া নিজেও ‘ধ্রুবতারা’ নামে একটি ব্যান্ডের মাধ্যমে গান করেছেন। পাশাপাশি অডিও এবং সিনেমার গানে অসামান্য সাফল্য পেয়েছেন। সর্বশেষ গত জানুয়ারিতে টুটুলের কণ্ঠে ‘এমনই এক ধাঁধা’ নামের একটি গান প্রকাশিত হয়েছে। 

অন্যদিকে তানিয়া আহমেদ মডেলিং, উপস্থাপনা, অভিনয় ও পরিচালনায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। নব্বই দশক থেকে এখনো পর্যন্ত শোবিজে সরব রয়েছেন তিনি। 

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit