বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

ভোলাহাটে কথিত আদালত বসিয়ে ৪ কিশোরের ২ লক্ষাধীক টাকা

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৭৪ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ৫ ক্যারেট আম চুরির অভিযোগে কথিত আদালত বসিয়ে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের মান্নুমোড় আম সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা ৪কিশোরকে ২লাখ ১০ হাজার টাকা জরিমানা করার রায় দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় ও কথিত আদালতের বিচারক সূত্রে জানা গেছে, ১৬ জুলাই রাতে মান্নুমোড় পল্লী বিদ্যুৎ পাওয়ার হাউসের পিছনে মোঃ কালুর আম বাগানে মিরপুর গ্রামের মোঃ রিপন আলীর ছেলে মোঃ মাহফুজ (১৬), মোঃ মামুনের ছেলে মোঃ সম্রাট(১৪),দূর্গাপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ ইয়াকুব (১৯) ও শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মুজাহিদ (১৩) কে ৫ ক্যারেট আম চুরির দায়ে আম বাগান মালিক মোঃ কালু আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে মান্নুমোড়স্থ মান্নুমোড় আম সমিতিতে আটকে রাখা হয়।

১৭ জুলাই রাতে মান্নুমোড় আম সমিতি কথিত আদালত বসিয়ে সমিতির সদস্য মোঃ রুস্তম আলী হাজীকে প্রধান বিচারপতি বানিয়ে সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, মোঃ গাজলুসহ অন্যরা সহকারী বিচারক হয়ে মান্নুমোড় সংলগ্ন আব্দুল কুদ্দুসের আমবাগানে রাত ১০/১১ টার দিকে ৪ কিশোরের ৫ ক্যারেট আম চুরির দায়ে ২লাখ ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা দেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক দুজনের কাছ থেকে ১০ হাজার করে ২০ হাজার টাকা আদায় করা হয়।এব্যাপারে কথিত বিচারক মোঃ ইব্রাহিম ও গাজলু ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, এটা নিয়ম পূর্ব প্রচলিত। এরপূর্বেও এমন ঘটনা ঘটেছে।

এদিকে কিশোর মোঃ মাহফুজ বলেন, চুরির দায়ে আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ হাজার টাকা দেয়া হয়েছে। বাঁকী টাকা ১০ দিনের মধ্যে দেয়ার সময় নিয়েছি বলে জানান। তিনি বলেন, দুজনের গার্জেন বিচারকদের ডাকে সাড়া না দেয়ায় পিছনে হাত করে দড়ি দিয়ে বেঁধে রোদে বসিয়ে রাখা হয়।এদিকে মোঃ ইয়াকুবের সাথে যোগাযোগ করা হলে, সে জানায় আমি আম চুরি করিনি। যারা আম চুরি করেছে তারা আমার কাছ থেকে ৫টি ক্যারেট নিয়ে যাওয়া আমার অপরাধ। সে জানায়, আমাকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে হাত বেঁধে শরীরের বিভিন্ন স্থানে পিয়েছে। আমাকে হাত বেঁধে রোদে বসিয়ে শাস্তি দিয়েছে এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছে। ১০ হাজার টাকা দেয়া হয়েছে বাঁকী টাকা দশ দিনের মধ্যে দেয়ার সময় নেয়া হয়েছে বলে জানায়।আইন হাতে তুলে নিয়ে কথিত আদালত বসিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁরা কিশোরের উপর নির্যাতন করায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের দাবী আইন আইনের গতি চলবে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit