রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

অবিলম্বে দলীয় অসুস্থ মহাসচিব আল্লামা মামুনুল হকের মুক্তি দিন…মাওলানা গাজি রহমত উল্লাহ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলার পাটুলী আল হিকমা ইসলামীক একাডেমী এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও পাটুলী হযরত শাহজালাল জামে মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ আল আমিনের বাংলাদেশ আগমণ উপলক্ষে এক মতবিনিময় সভা সিলেট নগরীর লালদিঘীরপারস্থ মহানগর মজলিস কার্যালয়ে রবিবার (১৭ জুলাই ২০২২ইং) বিকাল ৪টায় শাখা সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব দেশের লক্ষ জনতার হ্নদয়ের স্পন্দন আল্লামা মামনুল হক প্রায় ১৫ মাস যাবত কারাগারে অসুস্থ অবস্থায় কারাবন্দি রয়েছেন। তিনি অবিলম্বে আল্লামা মামনুল হক সহ কারাগারে বন্দি দলীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বি-বাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম খন্দকার সহ সকল আলেম উলামার অবিলম্বে মুক্তির দাবি জানান।সংবর্ধিত অতিথি মাওলানা আল আমিন বলেন, আলহামদুল্লিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি সাংগঠনিক কার্যক্রম আরো মজবুদ করার আহবান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফিজ মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সানাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক ডা: মোস্তফা আহমদ আজাদ, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েস আহমদ, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুন নুর, মাওলানা আব্দুল মালিক, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা মুহাইমিন, মাওলানা আবুল কালাম, মাওলান গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit