রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অনুমতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ সড়কপথের কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতুতে রেলপথ স্থাপন কাজের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

রোববার (১৭ জুলাই) বিকেলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন শেষে এ অনুমতি দেওয়া হয়।

প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আমরা আজকে থেকে রেল কর্তৃপক্ষকে কাজের জন্য অনুমতি দিয়েছি। সেতু রেলট্র্যাকটি রেল কর্তৃপক্ষের আওতায় থাকবে। তবে পদ্মা সেতু এলাকার জাজিরা প্রান্তের রেলের অফিসে বসে এই অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রেলের কাজ করার সময় গাড়ির গতি কিছুটা কমানো লাগলেও লাগতে পারে। তবে না লাগার সম্ভাবনা বেশি। ওপরে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং নিচে রেলের কংক্রিটের কাজ চলবে।

উল্লেখ্য, পদ্মা সেতুর ওপরে সড়ক পথের কাজ শেষে গত ২৫ জুন উদ্বোধন করা হয়। এখনও বাকি নিচ তলার রেলপথের কাজ।

কিউএনবি/বিপুল/ ১৭.০৭.২০২২/ রাত ৮.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit