বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ রবিবার সকাল থেকে শুরু হয়েছে। সার্কিট হাউজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার। উদ্বোধনী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ দেন বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালটেন্ট জুলফিকার আলী মানিক। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন নেন। আগামীকাল মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হবে।
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪